সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সমন্বয় সভা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৭ উপলক্ষে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মেদ, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান মোল্লা, জেলা তথ্য অফিসার আব্দুল্যাহ আল মামুন প্রমুখ।

সভায় হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন, মহিলা ভোটারদের উদ্বুদ্ধ করণ, জন্মনিবন্ধন সনদ প্রাপ্তি সহজলভ্য করণ, একাধিকস্থানে ভোটার যাতে না হয়, সে বিষয়ে নিরুৎসাহিত করা, জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা ও সহযোগিতা প্রদান এবং রোহিঙ্গাদের ভোটার করণে সতর্কতা অবলম্বন করাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয়ে আলোচনা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930