সোমবার ২২শে জুন, ২০২৬ ইং ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে শিশু ভাই-বোনের রক্তাক্ত লাশ মিললো ডোবায়

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে দশ বছর বয়সী বোন সামিয়া ও সাত বছর বয়সী তার ভাই তাজমুলের রক্তাক্ত লাশ পাওয়া যায় বাড়ির পাশ^বর্তী একটি ডোবায়। বাবার সঙ্গে বের হয়ে নৌকাযোগে বাড়ি ফেরার পথে হঠাৎ জোয়ারের পানি বেড়ে তাদের হারিয়ে যাওয়া এবং কয়েক ঘন্টা পর রক্তাক্ত মরদেহ উদ্ধার হওয়ায় জনমনে এখন নানা প্রশ্ন দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন নিহত শিশু দুটির পরিবার।

শনিবার দিবাগত রাতে তাদের (ভাই-বোনের) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এরআগে সদর উপজেলার চররমনী ইউনিয়নের চরমেঘার নব্যার চরে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার তদন্ত চলছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার।

জানা যায়, সদর উপজেলার চররমনিমোহন ইউনিয়নের চরমেঘা এলাকার নব্যারচরে পরিবার নিয়ে বাস করেন কৃষক সুজন ডালি। সম্প্রতি তার প্রতিবেশী প্রভাবশালী আক্কাছ ব্যাপারী ও বিলকিছ গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধে মামলা চলমান রয়েছে। এর জেরধরে তাদের নানা হুমকি ধমকিতে সুজন ওই চরে দিনাতিপাত করছিলেন।

শনিবার বিকেলে ৩ সন্তান নিয়ে নৌকাযোগে বাড়ির পাশের একটি দোকানে সদাই করতে যান তিনি। এরপর বড় সন্তানকে তার সঙ্গে রেখে দিয়ে ছোট দুই সন্তান সামিয়া ও তাজমুলকে নৌকায় উঠিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে ছেড়ে দেন। এসময় নদীতে জোয়ারের পানি বৃদ্ধি হতে শুরু করে। ডুবে যায় আশেপাশের বিস্তীর্ণ চর এলাকা। কিছুক্ষণ পর তাদের খোঁজ নিতে গিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় তাদের লাশ পাওয়া যায়। এতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এসময় নিহতদের শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণের দৃশ্য চোখে পড়ে সবার। ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়। পানিতে ডুবে মৃত্যু নাকি হত্যাকান্ড এনিয়ে সংশয় দেখা দেয় জনমনে। ঘটনাস্থলে যায় পুলিশ।

এসময় নিহত দুই শিশুর বাবা সুজন গণমাধ্যমের কাছে অভিযোগ করে জানান, পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষ বিলকিছ গংরা তার সন্তানদের হত্যা করেছে। এ ঘটনার বিচার দাবী করেন তিনি।

এ ব্যাপারে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, ভাই ও বোনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০