সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

জাতির স্বার্থে নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন : সিইসি

আকাশবার্তা ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলকে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন অনিবার্যভাবে জাতির স্বার্থে প্রয়োজন। সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) নির্বাচন ভবনে আয়োজিত বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসে তিনি এমন মন্তব্য করেন।

সিইসি বলেন, নির্বাচনে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন। পক্ষ-প্রতিপক্ষের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনে একটি ভারসাম্য প্রতিষ্ঠা হয়ে থাকে। এতে করে সম্ভাব্য অনিয়ম, কারচুপি, দুর্নীতি, অর্থ শক্তির বৈভব ও পেশি শক্তির প্রভাব বহুলাংশে নিয়ন্ত্রিত হতে পারে। এটা আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই রোববার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। এ পর্যন্ত আমন্ত্রিত ১৪টি দলের মধ্যে ১১টি দল সাংবিধানিক এই সংস্থার সঙ্গে আলোচনা করেছে। এর মধ্যে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি গতকাল বুধবার আমন্ত্রণ পেলেও তা বর্জন করেছে। এ ছাড়া রোববার প্রথম দিনে সংলাপে অংশ নেয়নি বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল। অপরদিকে মঙ্গলবার কল্যাণ পার্টিকে আমন্ত্রণ জানানো হলেও তাতে দলটি সাড়া দেয়নি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশ তরিকত ফেডারেশনের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দলটির অনুরোধে সেটি পিছিয়ে ২৮ জুলাই নিয়েছে ইসি। আজ অনুষ্ঠিতব্য জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সঙ্গে সংলাপও দলটির সময় চাওয়ার অনুরোধে পরিবর্তন করা হয়েছে। আগামী ২৪ জুলাই জাসদ ইসির সঙ্গে সংলাপে বসবে।

এদিকে দিন শেষে আজ বিকেল ৪টায় আরেক রাজনৈতিক দল গণফ্রন্ট ইসির সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930