সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

দিঘলী ইউপি উপ-নির্বাচন : স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন খানের (ঘোড়া প্রতিক) নির্বাচনী অফিস ভাঙচুরসহ তার কর্মী সমর্থক এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে নৌকার প্রার্থী সালাহউদ্দিন জাবেদের বিরুদ্ধে। খবর পেয়ে শনিবার বিকেলে সদর উপজেলা এসিল্যান্ড (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) অমিত রায়সহ চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় নৌকার প্রার্থী সালাহউদ্দিন জাবেদকে কঠোরভাবে সতর্ক করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবেনা। তবে, আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সালাহউদ্দিন জাবেদ তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কোনো কর্মী সমর্থক কারো অফিস ভাঙচুর বা হুমকি ধমকির ঘটনায় জড়িত নয়। আমি নিজের নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত।
এদিকে স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন খান অভিযোগ করে বলেন, নৌকার কর্মী সমর্থকরা সালাহউদ্দিন জাবেদের নির্দেশে দিঘলী বাজারে আমার নির্বাচনী অফিসে ভাঙচুর চালিয়েছে। পাশাপাশি রাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের দিন কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আলতাফ হোসেন খান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সালাহউদ্দিন জাবেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট (সদর এসিল্যান্ড) অমিত রায় বলেন, কেউ নির্বাচনী পরিবেশ নষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবেনা।
প্রসঙ্গত, বিগত ২৬ ডিসেম্বর দিঘলী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন (আনারস প্রতীক) নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২৬ জানুয়ারী শপথ নেওয়ার আগেই, ১৪ জানুয়ারী তারিখে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ইসমাইল হোসেন মৃত্যুবরণ করলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন আগামী ২৭ জুলাই তারিখে ভোটগ্রহণের দিন ধার্য্য করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031