সর্বশেষ:
উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক

দিল্লিতে রাহুল গান্ধীসহ ৭৫ জন কংগ্রেস সাংসদ আটক

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের নয়াদিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ ৭৫ জন কংগ্রেস সাংসদকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে তাদেরকে আটক করা হয়।

রাহুল সেখানে উপস্থিত সংবাদিকদেক উদ্দেশে বলেন, ‘দেশ পুলিশ স্টেট, আর মোদি হচ্ছেন রাজা।’

এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের সামনে আজ হাজিরা দিয়েছেন কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধী। চলেছে ন্যাশনাল হেরাল্ড মামলায় তার জেরা। তারই প্রতিবাদে রাজধানীর রাজপথে বসে ধর্মঘটে যোগ দিয়েছিলেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী। ধরনায় যোগ দেন কংগ্রেসের প্রথম সারির অনেক নেতাই। তাকে সেখান থেকে ৭৫ জন কংগ্রেস সাংসদকে আটক করে দিল্লি পুলিশ।

আজ সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনের মাঝের রাস্তায় ধর্মঘটে যোগ দেন রাহুল। ছিলেন কংগ্রেসের একাধিক নেতা নেত্রীরা। তখনই তাদের বিজয় চকের সামনে আটক করে পুলিশ। তোলা হয় পুলিশের বাসে। কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খার্গে বলেন, আমরা পুলিশের দেয়া বিধি মেনেই প্রতিবাদ করছি। এই সমস্ত কিছুই মোদি ও শাহের ষড়যন্ত্র বিরোধীদের কণ্ঠ রোধের জন্য।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930