সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ওভারটেকিং ও দ্রতগতির কারণে সড়কে বেশি দুর্ঘটনা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

ওভারটেকিং ও দ্রতগতির কারণে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুর জেলায় বিশেষ করে রামগতি-কমলনগর সড়কে বেশি দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা এড়াতে পথচারী, চালক, হেলপার ও যাত্রীদের আরো বেশি সর্তক ও সচেতন হতে হবে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে; চালকরা অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকতে হবে। রোববার (৬ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে এক সচেতনতামূলক সভায় পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন এসব কথা বলেন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা চালকদের প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপার বলেন, নেশাগ্রস্ত অবস্থায় চালকরা গাড়িতে উঠছেন তো মরছেন। মাদকসেবী নেশাখোর চালকেরা গাড়িতে উঠবেন না। যদি বুঝতে পারেন চালক নেশা করে গাড়ি চালাচ্ছে তাকে পুলিশের হাতে তুলে দিন। তিনি বলেন, ব্যাটারি চালিত রিকশা সড়ক দুর্ঘটনার আরো একটি কারণ। লক্ষ্মীপুর শহর থেকে ব্যাটারি চালিত অটোরিকশা উঠিয়ে দেওয়া হয়েছে। কমলনগরসহ অন্যান্য উপজেলা থেকেও দ্রুত উঠিয়ে দেওয়া হবে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি ও লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামসুল আলম প্রমুখ।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আলমগীর হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন প্রমুখ।

সভা শেষে প্রায় ৩ শতাধিক সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা চালককে ভিডিও এবং স্থিরচিত্রের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930