সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে তিনটি ইউনিয়নে আ.লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদরের ১টি ও রামগতি উপজেলার ২টিসহ ৩টি ইউনিয়নেই আওয়ামীলীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এরমধ্যে সদরের দিঘলী ইউনিয়নের উপ-নির্বাচনে সালাউদ্দিন চৌধুরী জাবেদ, রামগতির বড়খেরী ইউনিয়নে হাসান মাকসুদ মিজান ও চর আবদুল্লাহ ইউনিয়নে কামাল উদ্দিন মঞ্জুর জয়ী হয়েছেন।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক ও রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের (নৌকা) হাসান মাকসুদ ৬৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল খালেক মাসুদ (স্বতন্ত্র চশমা) পেয়েছেন ৯০২ ভোট। নির্বাচিত হাসান মাকসুদ বড়খেরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।

অন্যদিকে একই উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের (নৌকা) প্রার্থী কামাল উদ্দিন মঞ্জুর ২২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ বিল্লাল হোসেন (স্বতন্ত্র আনারস) পেয়েছেন ১১২৭ ভোট।

এদিকে জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন স্ট্রোকজনিত কারণে মারা গেল ইউনিয়নে উপ-নির্বাচন দেওয়া হয়। নির্বাচনে আওয়ামীলীগের সালাউদ্দিন চৌধুরী জাবেদ ৩৩৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন খান (স্বতন্ত্র ঘোড়া) পেয়েছেন ৩০১০ ভোট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031