বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

আমি ভীষণভাবে লজ্জিত ও দুঃখিত : শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক :

শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে রাজনৈতিক সমাবেশে অংশ নেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক সভা-সমাবেশ না করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

বুধবার (২৭ জুলাই) রাতে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু অলিম্পিয়াড ও শিক্ষাঙ্গন ডটকমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, খেলার মাঠ কমে যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ রয়েছে। এর বাইরে তেমন মাঠ নেই। ফলে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় এলাকাভিত্তিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে।

তিনি বলেন, এ বিষয়ে আমাদের নির্দেশনা হলো শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত অনুষ্ঠান তাদের মাঠে করবে। তবে বাইরের কোনো অনুষ্ঠান হোক বা হাটবাজার কিংবা মেলা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে করতে আমরা নিরুৎসাহিত করি।

দীপু মনি বলেন, বিকল্প ব্যবস্থা না থাকলেও পাঠদান ব্যাহত করে কোনো অনুষ্ঠান করা যাবে না। তবে স্কুল-কলেজ বন্ধের দিন এসব অনুষ্ঠান করা যাবে।

গত ২৫ জুলাই রাজধানীর দক্ষিণখানে এস এম মোজাম্মেল হক শিক্ষা কমপ্লেক্সের মাঠে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফলে ওইদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

এ ঘটনায় দীপু মনি বলেন, আমি ভীষণভাবে লজ্জিত ও দুঃখিত। আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমি জানি না সেখানে বিকল্প জায়গা ছিল কি-না। এ ধরনের অনুষ্ঠান বিকল্প স্থানে, আর যদি বিকল্প স্থান না থাকে; তবে স্কুল-কলেজ ছুটির দিনে এ ধরনের অনুষ্ঠান করতে হবে। শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১