সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে কৈশোর তারুণ্যের বইমেলার দ্বিতীয় পর্ব শুরু

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে কৈশোর তারুণ্যের বইমেলার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘শূন্য’ এর সহযোগিতায় লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মেলা শুরু হয়।

মঙ্গলবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান আনুষ্ঠানিকভাবে ৩ দিনব্যাপী এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য, নারী নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম চন্দ্র দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দেশের ৮টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করে। তাদের স্টলগুলোতে স্থান পেয়েছে দেশ-বিদেশের প্রসিদ্ধ লেখকদের লেখা সায়েন্স ফিকশন, ছড়া, গল্প, উপন্যাস, কবিতাসহ শিশু-কিশোরদের উপযোগী বিভিন্ন শিক্ষামূলক বই। পছন্দের এ সকল বই দেখা ও কেনার সুযোগ পেয়ে খুশি বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন ও বাহ্যিক জ্ঞান আহরণে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বইপড়ায় উৎসাহী করতেই শ্রেণী কক্ষের পাশে এ মেলার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

আগামী ১০ আগষ্ট পর্যন্ত এ মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930