সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

জ্বালানি নিয়ে সাংবাদিকের প্রশ্নে চটলেন কাদের!

আকাশবার্তা ডেস্ক :

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন করতেই চটলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আপনারা এ বিষয়ে প্রথমে বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া নিন। আমার প্রতিক্রিয়া কেন? আমি তো বিদ্যুৎমন্ত্রী না। বিদ্যুৎমন্ত্রী কী প্রতিক্রিয়া দেন, সেটা আপনাদের শুনতে হবে। এরপর দলেরটা আমি পরের দিন বলব।

শনিবার (৬ আগস্ট) রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে এ প্রতিক্রিয়া জানান তিনি।

কাদের আরও বলেন, পরিবহনে আমার যা করার, তা আমি করছি। আমি তো বিদ্যুৎমন্ত্রী না। বিদ্যুৎমন্ত্রী কী প্রতিক্রিয়া দেন, সেটা আপনাদের শুনতে হবে।

এদিন, জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, রাজপথেই বিএনপির সব অপকর্মের জবাব দেয়া হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি প্রকারান্তরে বাংলাদেশকেই বিশ্বাস করে না! তারা সরকারের বিরোধিতার নামে রাষ্ট্রযন্ত্রের বিরোধিতা করছেন। কাজেই আজও আমাদের এক দফা দাবি হওয়া উচিত, বাংলাদেশের রাজনীতি থেকে এই অপশক্তিকে বিতাড়িত করতেই হবে। রাজনীতিতে সুস্থতা ফিরিয়ে আনার জন্য, দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য এই অপশক্তিকে বিতাড়িত করা দরকার।

দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি-জামায়াত এই সময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে গুজবের বিরুদ্ধে সচেতন হতে হবে।

বিএনপি একটি শক্তির ক্রীড়ানক হিসেবে কাজ করছে, তাই তাদের বিষয়ে সজাগ থাকারও আহ্বান জানান নেতারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০