সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

আইএমএফ’র পরামর্শে জ্বালানির মূল্যবৃদ্ধি : পরিকল্পনামন্ত্রী

অর্থ বাণিজ্য ডেস্ক :

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাড়বে জীবন যাত্রার ব্যয়। নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষই এর শিকার হবেন বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এই পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বলেন, ঋণ পেতে নানাবিধ সংস্কার শর্ত পরিপালনের বিকল্প নেই। আর ঋণ দিতে যেসব শর্ত জুড়ে দিয়েছে আইএমএফ, তার মধ্যে রয়েছে জ্বালানি তেলের উপর ভর্তুকি কমানো।

পরিকল্পনামন্ত্রী মনে করেন, দীর্ঘদিন ধরে জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে বড় অঙ্কের ভর্তুকি দিয়ে আসছে সরকার। সমন্বয় করারও প্রয়োজন ছিল। তিনি জানান, মধ্যরাতে এক লাফে প্রায় ৫০ ভাগ বাড়িয়ে দেয়া হয়েছে জ্বালানি তেলের দাম। ভর্তুকি কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর ঋণ পেতে এই পরামর্শ দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ। ব্যালেন্স অব পেমেন্ট ও বাজেট সহায়তা হিসেবে এই ঋণদাতা সংস্থার কাছে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ চেয়েছে সরকার। ঋণ দিতে একগুচ্ছ শর্ত জুড়ে দিয়েছে আইএমএফ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, জ্বালানি তেলে দীর্ঘদিন যাবত বিশাল পরিমাণ ভর্তুকি দিয়ে আসছিল আমাদের সরকার। বাস্তবে যে মূল্যে আমরা কিনি তার এক-চতুর্থাংশ মূল্যেও বাজারে বিক্রি করি না। জ্বালানি হচ্ছে কেন্দ্রীয় দ্রব্য, সকল দ্রব্যের সৃষ্টিতে যার ভূমিকা প্রধান। সেই জ্বালানির মূল্য যখন বেড়েছে, আর কেবল বাড়া নয় বেশ বড় অঙ্কের বেড়েছে তখন আঘাতটাও বড় আসবে। সেটা অস্বীকার করার কোনো মানে হবে না। আইএমএফ বলুন কিংবা বিশ্বব্যাংক, তাদের সংস্কারের মানে হচ্ছে তারা যে নিয়মকানুনের কথা বলেছে সেগুলো মেনে চলতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০