সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

ডিসেম্বরে স্বাভাবিক হবে রিজার্ভ : সালমান এফ রহমান

অর্থ বাণিজ্য ডেস্ক :

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আমদানি ব্যয় অনেক কমতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক তা ডিক্লার দিয়েছে। আশা করি যে আগামী ডিসেম্বরে আবার স্বাভাবিক হয়ে যাবে রিজার্ভ।

রবিবার (৭ আগস্ট) রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে সেমিনারে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআই’র সাবেক সভাপতি শহিদুল ইসলাম মহিউদ্দিন ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান গোলাম মোর্শেদ। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

সালমানের রহমান বলেন, দেশ স্বাধীনের সময় যে ষড়যন্ত্র করা হয়েছিল তার আলামত এখন আমরা দেখতে পাচ্ছি। করোনা পর্যন্ত আমাদের দেশ ভালোই ছিল। কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর রিজার্ভে প্রভাব পড়ে গেছে। তাই কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানি ব্যয় অনেক কমতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক তা ডিক্লার দিয়েছে। আশা করি যে আগামী ডিসেম্বরে আবার স্বাভাবিক হয়ে যাবে রিজার্ভ। কিন্তু খুবই বিপদজনক ব্যাপার হচ্ছে যে, ষড়যন্ত্রকারীরা পিছু হটেনি। পদ্মা সেতু সুনামের সঙ্গে করা হয়েছে, সবাই প্রশংসা করছে। বিএনপি বলছে এর খরচ বেড়ে গেছে। সেই বক্তব্য এখন দেখছি রিফেক্ট হচ্ছে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বুকে হাত দিয়ে বলেন যে, গত ১৫ বছরে ব্যবসার উন্নয়ন হয়নি। কেউ বলতে পারবেন না যে আমাদের উন্নয়ন হয়নি।

তিনি আরও বলেন, নির্বাচন ঘনিয়ে এলে ব্যবসায়ীরা বড় ফ্যাক্টর হয়ে যায়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের স্বার্থে আগামী নির্বাচনেও নেতৃত্বে নিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত করা হয়েছিল, পাকিস্তান আমলে বঙ্গবন্ধু তা আমাদের সামনে তুলে ধরেছিলেন ছয় দফার মাধ্যমে। বাঙালি তখন ঐক্যবদ্ধ হয়েছিলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তার কন্যার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। এটা ভালোভাবে দেখে না ষড়যন্ত্রকারীরা। কথায় আছে না, দেখতে না পারলে তার চলন বাঁকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০