সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

ট্রাম্পের ফ্লোরিডার বাসায় এফবিআইয়ের তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক :

ডোনাল্ড ট্রাম্পের বাসায় তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জানা গেছে, সোমবার ফ্লোরিডায় ‘তল্লাশির’ সময় সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট নিউইয়র্কে ‘ট্রাম্প টাওয়ার’-এ ছিলেন।

স্থানীয় সময় সোমবার (৮ আগস্ট) ফ্লোরিডার পাম বিচ শহরের মার-এ-লাগোতে এ অভিযান চালায় সংস্থাটি। নিজের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি অভিযানের এ তথ্য নিজেই সামনে এনেছেন ট্রাম্প। খবর ডয়চে ভেলের।

এফবিআই এজেন্টরা সোমবার নিজের মার-এ-লাগো এস্টেটে অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি কোনো ধরনের অনুমতি ছাড়াই এই অভিযান চালানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এফবিআইয়ের অভিযান শুরুর পর ট্রাম্প বলেন, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করার ও সহযোগিতা করার পরও আমার বাসায় এ অঘোষিত অভিযান চালানো দরকার ছিল না। এমনকি অনুমতি না নিয়েই আমার বাসায় প্রবেশ করেছে গোয়েন্দারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031