সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

আওয়ামী লীগের সম্মেলনে প্রার্থী হচ্ছেন সোহেল তাজ

আকাশবার্তা ডেস্ক : 

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের একমাত্র ছেলে তানজীম আহমদ সোহেল তাজ। সোহেল তাজ বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছেন।

গাজীপুর-৪ আসনের সাবেক এই সংসদ সদস্য অভিমান করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে কয়েকবছর সেখানে কাটিয়ে ফিরেছেন নিজের দেশে। এরপর নিজ এলাকা গাজীপুরের কাপাসিয়ায় গেছেন কয়েকবার। আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে একাধিকবার দেখা করে আলাপ করেছেন পারিবারিক বিষয়ে। রাজনীতিতে নিরব থাকলেও সামাজিক কর্মকান্ডে সক্রিয় আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সরব। সোহেল তাজ দীর্ঘবিরতির পর ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এখন খবর দিয়েছেন তার বড়বোন মেহজাবিব আহমেদ মিমি। ১১ আগস্ট ফেসবুক স্ট্যাটাসে মিমি লিখেছেন, ‘আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সর্ব শক্তিমান। বাংলাদেশ আওয়ামীলীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশা’আল্লাহ’ জয় বাংলা ! জয় বঙ্গবন্ধু ! জয়তু শেখ হাসিনা !! বাংলাদেশ চিরিজীবি হোক।’

তিনবোন এক ভাইয়ের সংসারে সবার ছোট ও আদরের সোহেল তাজ। তার বড়বোন মেহজাবিব আহমেদ মিমি গতকাল শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ভোরের কাগজ লাইফকে বলেন, বাংলাদেশের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র। অশুভ শক্তি চারদিকে মাথাচাড়া দিয়েছে। সোহেল সবসময় বলে আসছে, দেশের যেকোনো ক্রান্তিকালে তিনি আছেন। এ অবস্থায় সে নিজেই রাজনীতির মাঠে পুরোদমে সক্রিয় হচ্ছেন।

এদিকে সোহেল তাজের ঘনিষ্ট কাপাসিয়া আওয়ামী লীগের একাধিক নেতা মনে করছেন, আওয়ামীলীগের আগামি সম্মেলনে কেন্দ্রীয় নেতৃত্বের অনেক পদে আসতে পারে রদবদল। সেখানে নাম আসতে পারে সোহেল তাজের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930