মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ঢাকায়

আকাশবার্তা ডেস্ক :

চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।

রোববার (১৪ আগস্ট) সকালে ১০টা ২০ মিনিটে তাকে বহনকারী একটি বিশেষ বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই প্রথম বাংলাদেশ সফর।

এর আগে শনিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, মিশেলের এ সফরকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ সরকার।

এতে বলা হয়, মানবাধিকার বিষয়ে জাতিসংঘের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ। নাগরিকের অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় এ সফর একটি উপলক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কোনো প্রধানের এটিই প্রথম বাংলাদেশ সফর। সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন, যুব প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও একাডেমিশিয়ানদের সঙ্গে মতবিনিময় করবেন মিশেল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করবেন মিশেল। সেই সঙ্গে কক্সবাজারের শরণার্থী শিবিরে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন মিশেল।

সূত্র মতে, ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করতে পারেন মিশেল ব্যাচেলেট। এছাড়া দেশে কর্মরত মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনেরও কথা রয়েছে তার।

জাতিসংঘের এ শীর্ষ কর্মকর্তার সফরে মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরবে সরকার।

প্রসঙ্গত, ২০১৮ সালের আগস্ট থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১