সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে শোক দিবসে আ.লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৫ আগষ্ট) বিকেলে স্থানীয় গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন লিঠনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু।

বিশেষ অতিথি ছিলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এম ছাবির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আইনুল আহম্মেদ তানভীর।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোসেন ও নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন কাজল, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু ও চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম।

এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামীলীগসহ দলের অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী আলোচনা সভায় অংশ নেন।

আলোচনায় বক্তারা ১৫ই আগষ্টের হত্যাযজ্ঞ, ইনডেমিনিটি আইনের মাধ্যমে হত্যার বিচার বন্ধ করা, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদানের স্মৃতিচারণ করেন এবং বিএনপি-জামায়াতের দেশবিরোধী চক্রান্তের কঠোর সমালোচনা করেন নেতৃবৃন্দ।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031