সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরে শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক :

শোক ও শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করল লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষ। বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে তাকে স্মরণ করেন জেলাবাসী।

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। পরে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানসহ বিন¤্র শ্রদ্ধা জানান জেলার রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিসহ সর্বস্তরের মানুষ।

এসময় লক্ষ্মীপুর-২ আসনের এমপি অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, স্থানীয় মুক্তিযোদ্ধারাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এরআগে সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে জেলাব্যাপী প্রশাসন ও আওয়ামীলীগের পক্ষ থেকে আলোচনাসভাসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

এছাড়া দিবসটি উপলক্ষে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার উদ্যোগের রক্তদান কর্মসূচি, বিশেষ দোয়া ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০