সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

যুবলীগ নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ইউপি চেয়ারম্যান

আকাশবার্তা ডেস্ক : 

লক্ষ্মীপুরের কমলনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবলীগ নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতা ইব্রাহিম বিষয়টি সাংবাদিকদের জানান।

অভিযুক্ত রাসেল উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ভুক্তভোগী ইব্রাহিম একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় চৌরাস্তা বাজারের মুদি ব্যবসায়ী। তিনি ওই এলাকার চৌধুরী মিয়ার ছেলে।

ভুক্তভোগী ইব্রাহিম খলিল জানান, বুধবার (১৭ আগস্ট) রাতে তিনি নিজ দোকানে বসে ছিলেন। চেয়ারম্যান রাসেল ৫টি মোটরসাইকেলযোগে লোকজন নিয়ে তার দোকানের সামনে আসেন। এ সময় রাসেল বলে, তোকে (ইব্রাহিম) অনেক দিন ধরে খুঁজছি, কিন্তু পাচ্ছিনা। এখন পেয়েছি বলেই একটি পাইপ দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন রাসেল।

তিনি আরও জানান, লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী ও তোরাবগঞ্জের সাবেক চেয়ারম্যান ফয়সল আহমেদ রতনের ছবি ফেসবুকে পোস্ট করার কারণেই তাকে পেটানো হয়েছে। চেয়ারম্যান রাসেল নিজেই আমাকে এলোপাতাড়ি পিটিয়েছেন। তার পায়ে ধরলেও পেটানো বন্ধ করেনি। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি শুনেছি। কেউ এখনও লিখিতভাবে অভিযোগ করেনি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ঘটনাটি আমাকে জানানো হয়েছে। ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031