সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

হাতিরঝিল থানায় আসামির মৃত্যু, দুই পুলিশ সদস্য বরখাস্ত

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশ হেফাজতে রুম্মন শেখ নামে এক হাজতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টা লাগাত ময়নাতন্ত শেষ হলেও মর্গের সামনে মরদেহ হস্তান্তর নিয়ে চলছে জটিলতা।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার আজিমুল হক জানান, হাতিরঝিল থানায় সুমন শেখ নামে এক আসামির আত্মহত্যার ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাতে দায়িত্বে থাকা ডিউটি অফিসার হেমায়েত হোসেন ও সেন্ট্রি মো. জাকারিয়াকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে থানায় ওই আসামির মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার (২০) বিকেলে বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।

সুমনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তার বাবার নাম পিয়ার আলী। তিনি তার স্ত্রী ও ১০ বছরের এক ছেলেকে নিয়ে রামপুরায় থাকতেন।

নিহতের স্ত্রী জান্নাত অভিযোগ করেন, ৫ লাখ টাকা ঘুষ দাবি করেছিল পুলিশ। গতকাল রাতে বাদীর মাধ্যমে সে টাকা চাওয়া হয়েছিল। তিনি আরও জানান, সকাল ১০ টা নাগাদ থানায় গেলে তাদেরকে আদালতে যাওয়ার কথা বলে হাতিরঝিল থানা পুলিশ। আদালত থেকে ফিরে এসে তারা জানতে পারেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় হাজতেই মারা গেছেন রুম্মান।

জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে সুমন শেখকে রামপুরার ওয়াপদা রোডের ভাড়া ভাসা থেকে চুরির মামলায় গ্রেফতার করে পুলিশ। পরে রাত সাড়ে তিনটার দিকে তিনি তার পরনের ট্রাউজার খুলে আত্মহত্যা করেন। সকালে বিষয়টি জানতে পেরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

সুমনের স্বজন সোহেল আহমেদ ঢাকা মেইলকে জানান, সুমন পিউরিট নামে একটি প্রতিষ্ঠানে পানির ফিল্টার বিক্রির কাজ করতেন। সম্প্রতি তার বিরুদ্ধে ৫৫ লাখ টাকা চুরির অভিযোগ তোলা হয়। সেই সময় তার কাছ থেকে ৩ লাখ ১৩ হাজার টাকাও পান পিউরিট কোম্পানির লোকজন। পরে মামলা করে কর্তৃপক্ষ। সেই মামলাটি হয় দুই থেকে তিন আগে।

সেই মামলায় হাতিরঝিল থানা পুলিশ শুক্রবার বিকেলে তাকে রামপুরার ভাড়া বাসা থেকে ধরে নিয়ে যায়। রাত সাড়ে তিনটার দিকে তিনি তার পরনের ট্রাউজার খুলেন এবং আত্মহত্যা করেন। পরে তারা থানা থেকে খবর পেয়ে ছুটে যান এবং সুমনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হতে থানা হাজতের সিসি ফুটেজে দেখেন। তবে এ ঘটনায় সেখানে পুলিশ দায়িত্বে অবহেলা করেছে বলে অভিযোগ করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031