সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রামগঞ্জে ৫টি চোরাই মোটরসাইকেলসহ আটক ২

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৫টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে আটক করছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শহরের জাবেদ সিনেমা হল রোডের একটি বাসা থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক হয় পার্শ্ববর্তী চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের মো. শাহাবুদ্দিন (২৫)। রাতে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাটখিল থানা পুলিশের সহযোগিতায় রিয়াদ নামে আরো এক সদস্যকে আটক করা হয়। চাটখিল ও সোনাইমুড়ি সীমান্তবর্তী সিংবাড়–য়া গ্রামের একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে তাকে আটক করে পুলিশ। পরে শাহাবুদ্দিন ও রিয়াদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের চুরি হওয়া হিরো স্প্যান্ডাল, পালসার, ডিসকোভার, এফজেড মোটরসাইকেলসহ ৫টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তোতা মিয়া জানান, আটককৃত শাহাবুদ্দিনের বিরুদ্ধে চাটখিল থানায় চুরিসহ বিভিন্ন ঘটনায় ১০টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চোরচক্রের বাকী সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930