সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যায় বিএনপির ৩৭ আসামি খালাস

আইন আদালত ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটোয়ারীকে কুপিয়ে হত্যার ঘটনার মামলায় ৩৭ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। খালাসপ্রাপ্তরা সবাই উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মী।

আসামি পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় উদ্দেশ্যেমূলকভাবে ৩৭ বিএনপি নেতা-কর্মীকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। তাদের বিরুদ্ধে সাক্ষীরা কেউই অভিযোগ করেনি। তারা আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছে। এতে আদালত তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন।

খালাসপ্রাপ্তরা হলেন, রায়পুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল আলম আলমাস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন, বিএনপি নেতা নাজমুল আলম নাজু, কেরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল আলম বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ ৩৭ জন। তারা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন যুবলীগের সদস্য মিরাজ হোসেন পাটোয়ারীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের মা রানী বেগম বাদী হয়ে ৪২ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণে আদালতে অভিযুক্তরা দোষী প্রমাণিত হয়নি। এতে আদালত তাদের খালাস দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930