রবিবার ২১শে জুন, ২০২৬ ইং ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

মোবাইলে কারও কথোপকথন রেকর্ড করবে না র‌্যাব

আকাশবার্তা ডেস্ক :

‘এখন থেকে মোবাইলের সব কথোপকথন রেকর্ড করা হবে’ এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়ানো হয়েছে, তা মিথ্যা-বানোয়াট বলে জানিয়েছে র‌্যাব। একে গুজব আখ্যা দিয়ে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব উল্লেখ করেছে, এটা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন তথ্য। এসবে কর্ণপাত না করার অনুরোধ করা হলো। তবে এসব গুজব যারা রটাবেন তাদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব অবহিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইনে আইন-শৃঙ্খলা বাহিনী ও র‍্যাবের নাম ভাঙিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা করছে। সকলকে এমন অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানায় র‌্যাব। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয় র‌্যাবের পক্ষ থেকে।

সম্প্রতি অনলাইনে প্রচারিত গুজবটি ছিল এমন

অপ্রয়োজনীয় বার্তাগুলি না পাঠানোর প্রতি যত্মশীল হোন এবং আপনার বাচ্চাদের, আত্মীয়স্বজন এবং বন্ধুদের এ সম্পর্কে অবহিত করুন। কোনো পোস্ট বা ভিডিও ফরওয়ার্ড করবেন না। আপনি সরকার, প্রধানমন্ত্রী, রাজনীতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কিত পোস্ট করা থেকে বিরত থাকুন। পুলিশ সাইবার ক্রাইম নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং ব্যবস্থা নেয়ার কথা বলা বলেছে। আপনার বন্ধুদের এবং অন্যদেরও অবহিত করুন। যে কোনও রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের কোনো ছবি লেখা বা ফরওয়ার্ড করা এখন অপরাধ। ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হবে আজ থেকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা, যা সবাইকে জানিয়ে দিন। অপ্রয়োজনীয় বার্তাগুলি না পাঠানোর প্রতি সাবধান হোন এবং এই সম্পর্কে প্রত্যেককে অবহিত করুন, ধন্যবাদ। সতর্কতায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সূত্র : ভোরের কাগজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০