সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
ফাইল ছবি

শীত পড়তে শুরু করেছে, চলছে মৃদু শৈত্যপ্রবাহ

ফাইল ছবি

আকাশবার্তা ডেস্ক :

হিমালয় থেকে বাংলাদেশে হিমেল হাওয়া আসতে শুরু করেছে। ফলে দেশের বিভিন্নস্থানে তাপমাত্রা কমে গিয়ে শীত পড়তে শুরু করেছে। রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, এই শীত কয়েকদিন থাকবে। তারপর পরিবর্তন হবে। রাজধানী ঢাকায় গত ২ দিনে তাপমাত্রা কমেছে। ফলে শীত অনুভূত হচ্ছে। এছাড়া ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা কমে যাওয়ায় শীত অনুভূত হচ্ছে।

তিনি জানান, চলতি জানুয়ারি মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ এবং এক থেকে ২টি মৃদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, চলতি জানুয়ারি মাসে রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ এবং যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে তাপমাত্রা কমে গিয়ে মৃদু, মাঝারি অথবা তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শীত পড়বে। একই সাথে নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা, মাঝারি ও ঘন কুয়াশা পড়তে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930