রবিবার ২১শে জুন, ২০২৬ ইং ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

পদোন্নতি পেলেন দুদকের বঞ্চিত ৩ পরিচালক

আকাশবার্তা ডেস্ক :

দীর্ঘ প্রতীক্ষার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিজস্ব নিয়োগপ্রাপ্ত তিন পরিচালককে মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি দেয়া হয়েছে।

দুদক সূত্র বলছে, কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে আরও ছয়জনকে পরিচালক ও আটজনকে উপপরিচালকসহ মোট ১৭ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।

পরিচালক থেকে মহাপরিচালক পদে যাদের পদোন্নতি দেয়া হয়েছে, তারা হলেন- মো. আক্তার হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন।

উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পাওয়া ছয়জন হলেন- এস এম সাহিদুর রহমান, মো. লুৎফর রহমান, মির্জা জাহিদুল আলম, মো. ফরিদ আহমেদ পাটোয়ারী, ঋত্বিক সাহা ও মো. মোশারফ হোসেইন মৃধা।

সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন যে আটজন তারা হলেন- মো. শহীদুল আলম সরকার, মো. এ কে এম বজলুর রশীদ, সৈয়দ আতাউল কবীর, মো. শহীদুল ইসলাম মোড়ল, মো. হাফিজুর রহমান, মো. আমিনুল ইসলাম, মো. ফজলুল বারী এবং এ কে এম ফজলে হোসেন।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুদক সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত তিনটি প্রজ্ঞাপন জারি করে তাদের পদোন্নতি দেয়া হয়।

তথ্যসূত্র বলছে, ২০০৪ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকে ১৮ বছরের বেশি সময়ে দুদক কর্তৃক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে মাত্র চারজন পরিচালকের ডিজি হওয়ার সৌভাগ্য হয়েছে। এবার হলেন তিনজন। ১৮ বছরের বেশি সময়ে এদের মধ্য থেকে ডিজি হলেন মোট সাতজন। এই দীর্ঘ সময়ে প্রেষণে আসা ডিজিরাই কমিশনের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর দায়িত্ব পালন করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন কর্মকর্তা বলেন, আটজন মহাপরিচালকের পদই দুদকের নিজস্ব কর্মকর্তাদের দ্বারা পূরণ করা সম্ভব। দুদকের কর্মকর্তাদের সেই যোগ্যতা ও দক্ষতা আছে। এ ক্ষেত্রে দুদকের নিজস্ব কর্মকর্তারা বঞ্চিত হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০