মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

৬১ জেলায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৫০০

আকাশবার্তা ডেস্ক :

দেশের ৬১ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ৫০০ জন প্রার্থী। এদিকে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেতে ফরম নিয়েছেন ১০ জন।

আগামী শনিবার বিকেল ৪টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা ডাকা হয়েছে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করবেন। সেখানেই জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবং গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হবে।

এদিকে জেলা পরিষদ নির্বাচনে গড়ে প্রতিটি জেলায় আওয়ামী লীগের ৮ জনের অধিক মনোনয়ন প্রত্যাশী ফরম তুলেছেন। জেলার পরিষদ ও সংসদীয় আসনের উপনির্বাচন উভয় ক্ষেত্রেই আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা। সে হিসেবে জেলা পরিষদ নির্বাচনে ১ কোটি ২৫ লাখ টাকা এবং গাইবান্ধা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে আড়াই লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

এর আগে রবিবার সকাল ১০টায় দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। প্রথম ১৪৭ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। আজ বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরম বিক্রি ও জমা দেয়ার কাজ চলে। এসময় আগ্রহী প্রার্থীদের নিজ নিজ কর্মী-সমর্থক নিয়ে শোডাউন দিতে দেখা গেছে তাদের। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পার্টি অফিস ও আশেপাশের এলাকা। শেষদিন জেলার স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের নিয়ে বড় শোডাউন করে ঢাকায় দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেন পিরোজপুরের জেলা পরিষদ প্রশাসক মহিউদ্দিন মহারাজ। এছাড়া আরো কয়েকটি জেলার প্রার্থীরাও নিজের পক্ষে শোডাউন করে মনোনয়ন ফরম জমা দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১