সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

গণতন্ত্র ফিরে আসবে, সুসময় আসবে

আকাশবার্তা ডেস্ক : 

কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে গুরুতর আহত স্থানীয় ছাত্রদল নেতা শ্রাবণকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির পপুলার প্রাইভেট হাসপাতালে শ্রাবণকে দেখতে যান মির্জা ফখরুল। এসময় চিকিৎসকের কাছে শ্রাবণের খোঁজ খবর নেন তিনি।

মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন ডাক্তার রফিকুল ইসলাম ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এসময় বিএনপি মহাসচিব শ্রাবণের মাকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহর ওপর ভরসা রাখুন, আমরা আপনার পাশে আছি। চিকিৎসকরা গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খোঁজ নিচ্ছেন।

তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার এই সংগ্রামে আপনার ছেলে গুরুতর আহত। তার এই কষ্ট বৃথা যাবে না। গণতন্ত্র ফিরে আসবে, সুসময় আসবে ইনশাআল্লাহ।

লোডশেডিং, জ্বালানির ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতার নিহতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিক্ষোভ সমাবেশ হয়। সেখানে পুলিশের গুলিতে আহত হন শ্রাবণ।

শ্রাবণ পপুলারে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গুলির আঘাতে ফুসফুস, খাদ্যনালী, লিভার ও কিডনিতে আক্রান্ত হয়েছেন তিনি। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই ছাত্রদল নেতার চিকিৎসার সার্বিক তদারকি করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930