সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কটূক্তি, গ্রেপ্তার তাওহীদ রিমান্ডে

আকাশবার্তা ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে কটূক্তি করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সার্বভৌমত্বকে আঘাত করার অভিযোগে গ্রেপ্তার তাওহীদ ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ আদেশ দেন।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

এরআগে, গত শুক্রবার আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া একই দিনে অভিযান চালিয়ে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে তাওহীদ ইসলাম নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সিটি সাইবার পুলিশ।

এবিষয়ে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সাইবার ইন্টেল টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) অমিত কুমার দাশ জানান, বিভিন্ন অনলাইন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আইডি থেকে রাষ্ট্রের ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভারত সফর ও দেশের বিভিন্ন সংবেদনশীল ও সার্বভৌমত্বকে আঘাত করে এমন মন্তব্য করা পোস্ট চোখে পড়ে। তখন এটি নিয়ে কাজ শুরু করে সিটি সাইবার পুলিশ।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ফেসবুক আইডি শনাক্ত করে তাওহীদ ইসলামের অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন ও একটি সিম জব্দ করা হয়। এ ঘটনায় রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাওহীদ ইসলামের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930