সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

আমাকে অসুস্থ বলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে

আকাশবার্তা ডেস্ক :

আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ, আমার ওপর কোনো ধরনের চাপে নেই দাবি করে সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের আহ্বায়ক বেগম রওশন এরশাদ বলেছেন, যারা আমাকে বার বার অসুস্থ বলে প্রচার করছেন তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখা দরকার।

গত কয়েকদিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অসত্য তথ্য নির্ভর সংবাদের প্রতিবাদে শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বর্তমানে তিনি ব্যাংককে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে রওশন এরশাদ বলেন, তৃতীয় পক্ষের ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে বলে যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। এর কোনো ভিত্তি নেই। যে মর্হূতে আমি সুস্থ হয়ে উঠেছি এবং সংসদ কার্যক্রমে অংশ নিতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত, সে মুর্হূতে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, সেটাই এখন প্রশ্ন।

বিবৃতিতে বেগম রওশন এরশাদ বলেন, গঠনতন্ত্র ২০ এর উপধারা-১ এ উল্লেখিত বিধিতে দেয়া প্রধান পৃষ্ঠপোষকের ক্ষমতা বলে আমি বিশেষ প্রয়োজন উল্লেখ করেই দশম জাতীয় সম্মেলন ডেকেছি। বিগত তিন বছর সারাদেশে জাতীয় পার্টির যে বেহাল দশা এবং অসংখ্যক দক্ষ যোগ্য নেতাকর্মীর আর্তনাদ, আমাকে ব্যথিত করেছে। পল্লীবন্ধুর আদর্শকে সামনের দিকে এগিয়ে নিতেই আল্লাহর অশেষ রহমত এবং লাখো লাখো নেতাকর্মীর দোয়ায় সম্পূর্ণ সুস্থ হয়ে পার্টিকে রক্ষা করতেই দশম জাতীয় সম্মেলনের ডাক দিয়েছি।

তিনি বলেন, জাতীয় পার্টির সবাই আমার সন্তান, আত্মার পরম আত্মীয়।স্নেহের ছোট ভাই-বোন ও বন্ধুজন। তাই সব বিভেদ ও মতপার্থক্য এবং বিভ্রান্তি ভুলে গিয়ে পার্টির দশম জাতীয় সম্মেলন সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আবারো উদাত্ত আহ্বান জানান বেগম রওশন এরশাদ। আল্লাহর রহমতে শিগগিরই দেশে এসে, সময়ের সাথী হবো, বিপদে-আপদে থাকবো তোমাদেরই পাশে, ইনশাল্লাহ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930