সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

এই দেশে যোগ্য লোকের মূল্যায়ন হয় না

স্পোর্টস ডেস্ক :

সময়টা খুব খারাপ যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলে ছিলেন অভিজ্ঞ এ ক্রিকেটার। কিন্তু এক বছরের ব্যবধানে মুদ্রার উল্টো পিঠ দেখলেন মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহর বাদ পড়াকে সহজভাবে নিচ্ছেন না তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে বিসিবিকেও একহাত নিলেন মিষ্টির বোন ও মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোষিত দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহর৷ ভবিষ্যতে জায়গা হওয়ার সম্ভাবনাও কমে গেছে। যা সহজভাবে নিতে পারেননি মিষ্টি। তিনি লিখেছেন, এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না।

মুশফিকুর রহিমের স্ত্রী মন্ডি মিষ্টির পোস্টের কমেন্টে লিখেছেন, আরে নাহ, they have A team of hard hitters ✌️ বলে বলে ছয় আর ছয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930