সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

করোনা আক্রান্ত সিইসি, দায়িত্বে আহসান হাবীব

আকাশবার্তা ডেস্ক : 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশনারদের নিজের করোনায় সংক্রমিত হওয়ার খবর জানান সিইসি।

সাংবিধানিক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, ‘গত মঙ্গলবার রাত থেকেই শরীর খারাপ ছিল; রাতে জ্বর ছিল৷ সকালে শরীর ব্যথা; জ্বর, নরমাল ফ্লু হলে যা হয়। সকালে বাসা থেকে ডেঙ্গু ও করোনা টেস্টের স্যাম্পল নিয়ে যাওয়া হয়েছে।’

সিইসির অনুপস্থিতিতে তার রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কমিশন এ সংক্রান্ত আদেশ জারি করবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিইসির অনুপস্থিতির প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান বলেছিলেন, ‘আজ আমাকে এখানে প্রধান অতিথির ভাষণটা দিতে হবে। এটা আমরা সকালেই বুঝতে পারলাম।

‘আমি ব্যক্তিগতভাবে সিইসির অনুপস্থিতিটা ফিল করছি। তার আশু রোগমুক্তির জন্য দোয়া করছি।’

কিন্তু অনুষ্ঠানে জানানো হয়, অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার অনুপস্থিতিতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930