সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

রাজনীতি ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয় : ইলিয়াস কাঞ্চন

আকাশবার্তা ডেস্ক :

রাজনীতি ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছাও জানান তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘হ্যাঁ অবশ্যই আমার রাজনীতিতে আসার ইচ্ছা রয়েছে। আমি যা চাই, দেশের মানুষ আমার কাছে যা চায় আমি তো করতে পারছি না তো। আমি দেখেছি, এই একটাই জায়গা আছে। রাজনীতি ছাড়া দেশকে, রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব নয়। ’

এমপি হওয়ার আগ্রহ আছে কি না এমন প্রশ্নের জবাবে ‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত অভিনেতা বলেন, ‘জাতীয় রাজনীতিতে যারা যুক্ত হয়েছে তারা কী করতে পেরেছে? জাতীয় রাজনীতিতে একটা এমপি হয়ে আমি কী করতে পারবো? এটা আমার মাথায় আছে।

আমি শুধু এমপি হওয়ার জন্য রাজনীতিতে যুক্ত হতে চাই না। জীবনে যদি সেরকম কোনো দায়িত্ব পাই তাহলে সেটা পালন করবো। ’

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

অভিনেতা ‘বীরত্ব’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন। বিরতির ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন।

আপনাকে যদি মন্ত্রী করা হয়? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শুধু মন্ত্রী করলে হবে না, পূর্ণ ক্ষমতা দিতে হবে।

বহু মন্ত্রী আছে তারা কিন্তু পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারে না। আমাকে মন্ত্রিত্ব দিতে চাইলে আমাকে ক্ষমতা অ্যাপ্লাই করার সুযোগ দিতে হবে। ’

রাজনীতি করলে কোন অঞ্চল থেকে রাজনীতি শুরু করবেন, কোন দলের হয়ে রাজনীতি করবেন এমন প্রশ্নও করা হয় তাকে।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি জানি না, এসব আমার মনের ভাবনা। আমাকে আগে বহুবার বলা হয়েছে এমপি হওয়ার জন্য, এজন্যই বলেছি একজন এমপি কী করতে পারে? কী করে এমপিরা? তাদের কী ক্ষমতা আছে? মানুষের আকাঙ্ক্ষা যদি পূরণ করতে না পারি তাহলে আমি এমপি হবো না। ’

এসময় ‘বীরত্ব’ চলচ্চিত্রের গল্প, নির্মাতা ও এর কলাকুশলীদের প্রশংসাও করেন ইলিয়াস কাঞ্চন। ইমন, সালওয়া, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, বড়োদা মিঠু ছাড়াও অভিনেত্রী নিপুণ অভিনয় করেছেন চলচ্চিত্রটিতে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930