রবিবার ২১শে জুন, ২০২৬ ইং ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

অপরাধ দমনে কাউকে ছাড় নয় : এসপি মাহফুজ্জামান আশরাফ

নিজস্ব প্রতিবেদক :

অপরাধ দমনে কাউকে একবিন্দু ছাড় নয়। মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, ইভটিজিংকারী, চোরাকারবারি বা চাঁদাবাজ যেই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে। সমাজে শান্তি, স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সবাইকে যার যার ধর্ম অনুযায়ী ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। ইসলাম ধর্মসহ যার যার ধর্ম পালনে কেউ কাউকে বাঁধা সৃষ্টি করা যাবে না।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের আয়োজনে সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ এসব কথা বলেন।

স্থানীয় রাজমুকুট কমিউনিটি সেন্টারে আয়োজিত এই মতবিনিময় সভায় সঞ্চালনা করেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন।

পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ আরো বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) আমাদের প্রত্যেকের জন্য একটি আদর্শ। বিদায় হজে¦র ভাষনে রাসুল (সাঃ) প্রত্যেক সম্প্রদায়ের ধর্ম পালনে বাঁধা প্রদানে নিষেধ করেছেন। আমরা যদি রাসুলের আদর্শ মোতাবেক চলি, তাহলে কখনই বিপথে যাওয়ার সুযোগ হবে না।

পুলিশ সুপার বলেন- আপনার সন্তানকে শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের একজন আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। কারণ, কেউ উচ্চ শিক্ষিত হলেই তিনি যোগ্য মানুষ নয়। নৈতিক শিক্ষা দিয়ে তাদেরকে প্রকৃত মানুষ হিসাবে তৈরী করতে হবে। তিনি বলেন, পারিবারিকভাবে শাসনের অভাবে অনেক সন্তান আজকে কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে। আমরা এটাকে কিশোর গ্যাং বলি। আসলে কিশোর গ্যাং বলতে কি? আমরা নিজেরাই এর সঠিক মূল্যায়ন করতে জানি না। যার কারণে, আমাদের সন্তানরা বিপথে চলে যাচ্ছে। মাদকসেবনসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তাই, মানুষের জীবনযাত্রার মান নিশ্চিত করতে হলে টেকসই আইন-শৃঙ্খলার উন্নয়নের বিকল্প নেই। এসময় পুলিশ সুপার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব এম আলাউদ্দিন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্টাক্টর, সহ-সভাপতি এম ছাবির আহম্মদ, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাবুল পাটোয়ারী, চরশাহী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু, মান্দারী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী, উত্তরজয়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ চন্দ্রগঞ্জ থানা কমিটির সভাপতি বাবু সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলু প্রমুখ।

এদিকে শনিবার রাতে চন্দ্রগঞ্জ বাজারে হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে চন্দ্রগঞ্জ দেবালয় কালিমন্দির ও সর্বজয়া পূজা ম-প পরিদর্শন করেন পুলিশ সুপার। এসময় পূজা উদযাপন পরিষদের নেতারা পুলিশ সুপারকে স্বাগত জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০