সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে বিতর্ক প্রতিযোগীতা

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) আমরা ক’জন মুজিব সেনা’ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে অক্সফোর্ড মডেল কলেজে এ উৎসবের আয়োজন করা হয়।

এতে কলেজ পর্যায়ে “ছাত্র রাজনীতি প্রজম্ম বিকাশের সহায়ক” শীর্ষক বিতর্কের পক্ষে ও বিপক্ষে অংশ নেয় লক্ষ্মীপুর সরকারি কলেজ, অক্সফোর্ড মডেল কলেজ, লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও জনতা ডিগ্রী কলেজসহ ৪টি দল।

এছাড়া স্কুল পর্যায়ে “জঙ্গিবাদ প্রতিরোধে শেখ হাসিনা সরকারের প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাই শ্রেষ্ঠ উপায়” শীর্ষক বিতর্কের পক্ষে ও বিপক্ষে অংশ নেয় লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়সহ ৪টি দল। প্রত্যেক দলে ৩ জন করে প্রতিযোগী অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রতিষ্ঠাতা আওয়ামীলীগ নেতা এ এফ জসিম উদ্দিন আহমেদ, জেলা শাখার সভা-পরিচালক কবি মুজতবা আল মামুন, ডা. আশফাকুর রহমান মামুন, সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ পাটোয়ারী, আমজাদ হোসেন আজীম, সাংবাদিক রাজিব হোসেন রাজু প্রমুখ।

জেলাব্যাপী এ আয়োজনে বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগীতায় মোট লক্ষ্মীপুর সদরের ১৬টি স্কুল এবং ৮টি কলেজ অংশগ্রহণ করে। এসব দলের মধ্য থেকে প্রত্যেক বিষয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে বলে জানান আয়োজকরা।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031