সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ইউপি সদস্য হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

আইন আদালত ডেস্ক :

লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদের সদস্যকে ছুরিকাঘাতে হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজুল হক এ রায় দেন।
দণ্ডিত আসামি মো. আমিনের বাড়ি সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, ওমর ফারুক সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০১৭ সালের ৩১ মার্চ রাতে শ্যামগঞ্জের পাটওয়ারীরহাট বাজার থেকে বাড়ি যাওয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে ফারুকের মৃত্যু হয়।
এ ঘটনায় ফারুকের স্ত্রী আমেনা খাতুন নয়জনের নামে ও অজ্ঞাত পরিচয়ের আরো ৭/৮জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ আমিনকে গ্রেপ্তার করে।
২০১৮ সালের ১১ মে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আরেফিন আমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন পিপি জানান, পুলিশের তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930