মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লাঠিতে জাতীয় পতাকা বেঁধে এর অবমাননা করেছে বিএনপি : কাদের

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লাঠিতে জাতীয় পতাকা বেঁধে মারামারি করে বিএনপি পতাকার অবমাননা করেছে। বৈশ্বিক সংকট শুধু বাংলাদেশের একার নয়, পুরো বিশ্বের। এটা নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে মিথ্যাচার করছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যুবলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা নিজের ভাগ্য ও সুখের জন্য রাজনীতি করে না। শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য।’

মির্জা ফখরুলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যতই বিষোদগার করেন, যতদিন বাংলায় পাখিরা গান গাইবে, নদীর কলতান থাকবে, ততদিন বঙ্গবন্ধু ও তাঁর কন্যা শেখ হাসিনা থাকবেন। একজনকে বাঙালির স্বাধীনতার জন্য, আরেকজনকে বাঙালির মুক্তির জন্য বিধাতা পাঠিয়েছেন। শেখ হাসিনাও হয়তো মারা যাবেন, কিন্তু বঙ্গবন্ধুর লিগ্যাসি থেকে যাবে।’

কাদরে বলনে, বৈশ্বিক সংকট শুধু বাংলাদেশের একার নয়, পুরো বিশ্বের। বিএনপি এ নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে মিথ্যাচার করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি তেল ও বিদ্যুৎ সংকট। আজ বিএনপি  ক্ষমতায় থাকলে দেশের কি হতো? দেশ কি ভালো থাকতো?

৭৫ এর পরে বাংলাদেশে সবচেয়ে সৎ, যোগ্য  ও সাহসী নেতার নাম শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা নিজের ভাগ্য ও সুখের জন্য রাজনীতি করেন না। শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১