সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

এবার ঘরে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স

আকাশবার্তা ডেস্ক :

ড্রাইভিং লাইসেন্স নিয়ে ভোগান্তির যেন শেষ নেই বাংলাদেশে। তবে এবার ভোগান্তি কিছুটাও হলে কমবে বলে জানিয়েছেন বিআরটিএ কর্তৃপক্ষ। এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে আর বিআরটিএ কার্যালয়ে দিনের পর দিন ধর্না দিতে হবে না। ধরতে হবে না দালালও। শুধু একবার সেখানে গিয়ে পরীক্ষা আর আঙুলের ছাপ দিতে হবে। তারপর বাড়িতেই পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স। আগামী ডিসেম্বর থেকে এই সেবা চালুর উদ্যোগ নিচ্ছে বিআরটিএ।

ড্রাইভিং লাইসেন্স পেতে বিআরটিএতে মানুষের ভিড়। ভোগান্তির যেনো অন্ত নেই। লাইসেন্স পাবার প্রথমধাপ হলো শিক্ষানবিশ লাইসেন্স। সেটি পেতে আসতে হয় একদিন।

পরীক্ষা দিতে আসতে হয় আরেকদিন। পরীক্ষায় পাস করলে আঙ্গুলের ছাপ দিতে আসতে হয় আরেকদিন। এরপর করতে হয় লাইসেন্স পাবার আবেদন।

সব মিলে একটি লাইসেন্স হাতে পেতে বিআরটি কার্যালয়ে ধর্ণা দিতে হয় কমপক্ষে পাঁচ থেকে সাতদিন। সেই সাথে আছে দালাল চক্রের দৌরাত্ম।

স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট ও বিতরণে এমন ধীর গতির চিত্র দেখে ক্ষোভ জানিয়েছে জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিও।

এমন বাস্তবতায় ড্রাইভিং লাইসেন্স পেতে গ্রাহকদের যুগের পর যুগ ধরে চলা এমন ভোগান্তির অবসান ঘটাতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, নতুন পরিকল্পনায় গ্রাহককে মাত্র একদিনেই লাইসেন্স পাবার সব প্রক্রিয়া শেষ করতে পারবেন।

গ্রাহক চাইলে তার লাইসেন্স বাসায় পৌছে দেয়ার ব্যবস্থা করবে বিআরটিএ। গ্রাহককে পরিশোধ করতে হবে কুরিয়ারের ফি। ডিসেম্বর থেকে শুরু হবে ঘরে বসে লাইসেন্স পৌছে দেয়ার কার্যক্রম।

তবে জাতীয় পরিচয়পত্র ছাড়া কেউই আর ড্রাইভিং লাইসেন্স পাবেন না। এদিকে আটকে থাকা মোট ১২ লাখ লাইসেন্স প্রিন্টের করার কাজ শেষ হয়েছে। চলছে গ্রাহকদের পৌছে দেয়ার কাজ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাপানোর কার্যক্রম ধীরগতিতে হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031