সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

আমার সংবাদ ভবনের আগুন নিয়ন্ত্রণে

আকাশবার্তা ডেস্ক :

প্রায় দেড় ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে দৈনিক আমার সংবাদ পত্রিকা অফিস ভবনের ৩য় তলার আগুন।  বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে দেখা যায়, মতিঝিল মাহবুব ম্যানশনের তৃতীয় তলায় এলজি ব্রান্ডের শো‍‍`রুমে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় ২য় তলায় পত্রিকার অফিসে কাজ করতে থাকা সকল কর্মীরা দ্রুত অফিস ত্যাগ করেন।

তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে প্রথমে বাংলাদেশ ব্যাংকের সামনে থাকা একটি ইউনিট এবং পরবর্তীতে আরো ২টি ইউনিট যুক্ত হয়।

৩য় তলায় থাকা এলজির শো রুমে দীর্ঘক্ষণ ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে প্রবেশ করতে না পারলেও পরবর্তীতে জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। পত্রিকার অফিস ছাড়া সকল অফিস বন্ধ থাকায় এখন পর্যন্ত তেমন কোন ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

তবে ভেতরে থাকা এলজির শো রুমে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা শুক্রবার জানা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930