সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

৯৯৯ এ কল : লক্ষ্মীপুরে লুন্ঠিত স্বর্ণ ও দেশিয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে দেশিয় তৈরী অস্ত্রশস্ত্র ও লুন্ঠিত স্বর্ণালংকারসহ একাধিক মামলার আসামি ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান জেলা পুলিশের এসপি মো. মাহফুজ্জামান আশরাফ। তিনি জানান, বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরো জানান, রোববার দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রাণীরহাট এলাকার আবদুল কাদের পাটওয়ারীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ৯৯৯ নম্বরে কল করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য মিয়াদ হোসেন রাব্বিকে আটক করতে সক্ষম হয়।

এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে লুন্ঠিত পাঁচ ভরি স্বর্ণালংকারসহ ডাকাত আজাদকে গ্রেপ্তার করা হয়। পরে আরো ২টি স্থানে অভিযান চালিয়ে ডাকাতিতে ব্যবহৃত দেশিয় তৈরী অস্ত্রশস্ত্রসহ ডাকাত দলের সদস্য আলম ওরফে খোরশেদ এবং টুটুলকে গ্রেপ্তার করে পুলিশ।

আটককৃতদের মধ্যে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে আজাদ ওরফে চশমা আজাদ অন্যতম। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। অন্যান্যরা হলো- রায়পুর উপজেলার পূর্ব কেরোয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আলম হোসেন ওরফে খোরশেদ ডাকাত, সদরের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মৃত সুজা মিয়ার ছেলে মো. টুটুল এবং চরমন্ডল গ্রামের ওমর ফারুকের ছেলে মিয়াদ হোসেন রাব্বি।

এ ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031