সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

জার্মান দূতাবাসে রাশিয়ার মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক : 

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনারা যেসব মিসাইল ছুড়েছে তার মধ্যে একটি গিয়ে পড়েছে জার্মান দূতাবাসেও।

সোমবার (১০ অক্টোবর) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দূতাবাসে মিসাইল পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে টারাস নামে একজন ব্যাক্তি জানিয়েছেন, হামলার সময় দূতাবাস খালি ছিল।

এ ব্যাপারে টুইটে টারাস নামে ওই ব্যাক্তি প্রথমে জানান, রাশিয়ার মিসাইল আঘাত করেছে দুটি জাদুঘরে, একটি পথচারী ব্রিজে এবং একটি অফিসে।

তার সেই টুইটের জবাবে ইন্টেলসিৎজো নামে একজন লিখেন, ওই অফিসে জার্মান দূতাবাস ছিল। এসব হামলা দূতাবাসের কর্মকর্তাদের জীবনকে হুমকিতে ফেলেছিল। হয়তবা কেউ আহত বা নিহত হয়েছে।

তার জবাবে টারাস বলেন, রাশিয়ার মিসাইল যে অফিসে আঘাত হেনেছে সেখানে জার্মান দূতাবাসও ছিল। কিন্তু গত ফেব্রুয়ারি থেকে এটির কার্যক্রম চলছে না, তাছাড়া পথচারী সেতুর কাছে ইউরোপীয় ইউনিয়নের কোনো কার্যক্রম চলছে না। এখানে কোনো কর্মকর্তা নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930