মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে

অর্থ বাণিজ্য ডেস্ক : 

দিনাজপুরের হিলি স্থলবন্দরে গত তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি আট থেকে ১০ টাকা বেড়েছে। হঠাৎ করে দাম বাড়ায় অনেকটা বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষরা।

হিলি বাজার ঘুরে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ইন্দোজাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে এবং নাসিকের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে।

অথচ তিনদিন আগে হিলিতে এই ইন্দোর পেঁয়াজ বিক্রি হয়েছে ২২ থেকে ২৪ টাকা এবং নাসিকের ২৭ থেকে ২৮ টাকা কেজি দরে।

হঠাৎ করে পেঁয়াজের এই দাম বাড়ার কারণ হিসেবে আমদানিকারক হাজি শহিদ বলেন, ভারতে পেঁয়াজ উৎপাদিত সাইথ ইন্ডিয়া অঞ্চল ব্যাংগালোর, কনোর্ড, তামিল লাডু, অন্ধ প্রদেশে অতি বন্যায় খেতের ক্ষতি নষ্ট হয়ে যাওয়ায় সে দেশেই পেঁয়াজের সংকট দেখা দিয়েছে।

একারণে ভারতের মোকামগুলোয় পর্যাপ্ত পেঁয়াজ সরবরাহও কমেছে। কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা বেশি দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে। আমদানি পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে।

যে পেঁয়াজ আগে ১৫০ থেকে ২০০ ডলারে এলসির মাধ্যমে আমদানি করতাম এখন ৩০০ ডলারে এলসি করতে হচ্ছে। এতে প্রতি কেজিতে খরচ সহ ৩৭ টাকা পড়ছে। এভাবে চলতে থাকলে দাম আবারও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

হিলি কাস্টমস তথ্যে মতে, চলতি সপ্তাহের গেলো ৪ কর্মদিবসে ভারতীয় ১০০টি ট্রাকে ২ হাজার ৭শ‍‍` ৩৩ মেট্রিক পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১