মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

রাশিয়ার কাছ থেকে এলএনজি কেনার আলোচনা করছে পাকিস্তান সরকার

আন্তর্জাতিক ডেস্ক : 

জ্বালানি সংকটের মধ্যে পাকিস্তান রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার জন্য মস্কোর সঙ্গে আলোচনা করছে। বিষয়টি প্রকাশ্যে এনেছে রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত শাফকাত আলী খান।

রাশিয়ার বার্তা সংস্থার তাসকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য ফাঁস করেন। শাফকাত আলী খান বলেন, দুই দেশ বর্তমানে এলএনজি কেনার ব্যাপারে আলোচনা করছে এবং পাকিস্তানে যে গ্যাসের সংকট চলছে তার দ্রুত সমাধানের পথ হচ্ছে পাইপলাইন বসানো।

রাষ্ট্রদূত বলেন, “পাকিস্তান ও রাশিয়ার মধ্যে পাইপ লাইনের অবকাঠামো না থাকার কারণে আপাতত জরুরি প্রয়োজন মেটানোর জন্য প্রাথমিকভাবে জাহাজে করে প্রাকৃতিক গ্যাস আনা হবে। আমরা রাশিয়ার সাথে এ ব্যাপারে আলোচনা শুরু করেছি এবং রাশিয়া থেকে আমরা এলএনজি কিনতে খুবই আগ্রহী। পাইপ লাইনের বিষয়টি পরে ঠিক করা হবে।”

আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ার কারণে পাকিস্তানের জালানি নিরাপত্তা মারাত্মক সংকটের মধ্যে পড়েছে এবং তা অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দাঁড়িয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১