শনিবার ২০শে জুন, ২০২৬ ইং ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ইব্রাহিম (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (২৩ অক্টোবর) দুপুরে জেলা কারাগারের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম শরীয়তপুর জেলার নাড়িয়া উপজেলার মাইজপাড়া রাঢ়িকান্দি এলাকার আবদুল হামিদ মিয়ার ছেলে। তিনি ডাচ্ বাংলা ব্যাংকের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে ব্যাংক কর্মকর্তা মো. ইব্রাহিম চন্দ্রগঞ্জে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ২১-২৯০০) তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। এসময় হেলমেট ভেঙে মাথা থেতলে গিয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহতের পকেটে থাকা ভোটার আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দিতে ব্যাংকের লোকজনকে বলা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০