সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

আকাশবার্তা ডেস্ক :

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়। এ উপলক্ষে সোমবার (১৪ আগষ্ট) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের আয়োজনে চন্দ্রগঞ্জ দেবালয় মন্দির থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম লতিফপুর রাধা গোবিন্দ সেবাসংঘে গিয়ে শেষ হয়। এরআগে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল মজুমদার বাপ্পীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল।

র‌্যালি উদ্বোধন করেন, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাবু কৃষ্ণধন দেবনাথ। প্রধান বক্তা ছিলেন, চন্দ্রগঞ্জ থানা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গৌতম মজুমদার।

চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব নাথের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সমীর কর্মকার, যুগ্ম আহ্বায়ক দীপক চন্দ্র নাথ, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চন্দন কর্মকার, চন্দ্রগঞ্জ থানা হিন্দু কল্যাণ সংঘের সভাপতি বিধান চন্দ্র পাল ও চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কাকন কুরী প্রমুখ।

হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। তাদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930