মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

শ্রীলঙ্কার সঙ্গে লেনদেন না করার নির্দেশনা জারি

অর্থ বাণিজ্য ডেস্ক : 

শ্রীলঙ্কার সঙ্গে আকু পেমেন্ট সংক্রান্ত কোনো ধরনের লেনদেন না করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ই অক্টোবর থেকে অর্থনৈতিক সংকটের কারণে সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কা (সিবিএসএল) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) পেমেন্ট বন্ধ রেখেছে। তাই বাংলাদেশে কার্যরত সকল এডি শাখাকে শ্রীলঙ্কার সঙ্গে কোনো ধরনের লেনদেন না করার নির্দেশ দেয়া হলো।

এর আগে শ্রীলঙ্কা ৩ মাসের মধ্যে ফেরত দেয়ার শর্তে গত বছর মে মাসে বাংলাদেশের কাছ থেকে ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলার ঋণ নিয়েছিল। কিন্তু দেশটিতে অর্থনৈতিক সংকট দেখা দিলে চলতি বছর মে মাসে ঋণ পরিশোধে আরও এক বছর সময় বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১