সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপন

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই স্লোগানে শনিবার বেলা ১১টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যান্ডদলের বাজনার তালে তালে চন্দ্রগঞ্জ থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে থানার প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ¦ এম আলাউদ্দিন, কফিল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, কমিউনিটি পুলিশিংয়ের চন্দ্রগঞ্জ থানা সভাপতি বেলায়েত হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্টাক্টর, সহ-সভাপতি এ্যাড. সামছুল হক সামছু, চন্দ্রগঞ্জ থানা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সমীর কর্মকার, থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031