শনিবার ২০শে জুন, ২০২৬ ইং ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপিত

আকাশবার্তা ডেস্ক :

শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে’ উদ্বোধন এবং বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র।

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সেল এর আয়োজনে সদর মডেল থানার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।

জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা সিভিল সার্জন আহাম্মদ কবির।

জেলা কমিউনিটি পুলিশিং সেল এর সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ভূঁইয়া আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং সেল এর সভাপতি জিয়াউল হুদা আপলু প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০