মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন ও অস্ত্র মামলায় সশ্রম কারাদন্ড

আইন আদালত ডেস্ক :

লক্ষ্মীপুরে কলেজ ছাত্র শাওন হত্যা মামলায় মো. শাকিল পাটওয়ারী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়। এই মামলায় অন্য ৮ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়।

অপর আরেকটি অস্ত্র মামলায় শাহআলম নামে অন্য এক আসামির ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন একই আদালত। এ আসামিকেও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদ-াদেশ দেয়া হয়।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে পৃথক দুই মামলার রায় দেন, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম। রায়ের সময় দন্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাকিল লক্ষ্মীপুর পৌর শহরের বাসিন্দা মৃত আবু তাহের হারুনের ছেলে। অপর দন্ডিত শাহ আলম সদর উপজেলার বশিকপুর গ্রামের সাহাব উদ্দিন মাষ্টারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর লক্ষ্মীপুরের অভিরখীল গ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্র শাওনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একই দিন নিহতের খালাত ভাই সালাহউদ্দীন লোটাস বাদি হয়ে লক্ষ্মীপুর সদর থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি ৯ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

অপর আসামি শাহআলম ২০২০ সালের ২০ জুন অস্ত্র ও গুলিসহ বশিকপুর এলাকা থেকে চন্দ্রগঞ্জ থানা পুলিশের হাতে ধরা পড়ে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে ওই বছরের ৩১ জুলাই আদালতে চার্জশিট দেয়া হয়।

দীর্ঘ শুনানি ও স্বাক্ষীদের সাক্ষাগ্রহণ শেষে আদালত এই দুই মামলায় রায় ঘোষণা করেন বিচারক। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় হত্যা মামলা থেকে ৮ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌসুলী (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০