মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

নৌকা বিরোধীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী, অর্থাৎ নৌকার বিরুদ্ধে প্রার্থী দিয়ে বা দলীয় প্রার্থীকে হারানোর জন্য তার বিরুদ্ধে যেসব এমপি, নেতাকর্মী কাজ করেছেন তাদেরকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২ নভেম্বর) রাতে আ. লীগের সংসদীয় দলের বৈঠকে তিনি দলীয় এমপিদের বিরুদ্ধে এমন সতর্ক বার্তা দেন।

প্রধানমন্ত্রী বলেন- আমরা যে উন্নয়ন, যে ভালো কাজ করছি সেগুলোকে তুলে ধরতে হবে, ভালো কাজের প্রচার করতে হবে। এছাড়া বিএনপি যে মিটিং মিছিল করছে তা যদি শান্তিপূর্ণ হয় তাহলে তারা তা করুক তাতে কোন বাধা নেই। তবে মিটিং মিছিলের নামে যেন কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, ভাংচুর করতে না পারে সেদিকে নজর দেবার জন্য নিজ নিজ এলাকার এমপি ও দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন শেখ হাসিনা।

এছাড়া এমপিদের কেউ কেউ দলীয় শৃঙ্খলা মানছেন না, তাদেরকে সতর্ক করে তিনি নির্দেশ দেন, কোনভাবেই দলীয় শৃঙ্খলা বা নির্দেশ অমান্য করা যাবে না। আর সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। তাদেরকে প্রতিহত করতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবারও নির্দেশ দেন দলীয় প্রধান। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার ও এলাকার উন্নয়নে কাজ করার নির্দেশ দেন তিনি। তবে এ বৈঠকে সংসদীয় দলের উপনেতা মনোনীত হয়নি বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১