সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : এসপি লক্ষ্মীপুর

আকাশবার্তা ডেস্ক : 

মাদক কারবারিদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে লক্ষ্মীপুরের এসপি মো. মাহফুজ্জামান আশরাফ বলেছেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। কাউকে ছাড় দেওয়া হবেনা, সে যেই হোক। কারণ, মাদক আমাদের তরুণ ও যুবসমাজকে ধ্বংস করছে।
বুধবার (০২ নভেম্বর) বিকেল ৫টায় জেলার দাসেরহাট রূপাচরা সফিউল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিট পুলিশিং কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- এএসপি (সদর সার্কেল) মো. সোহেল রানা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেহ উদ্দিন, জনতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খাঁন, চরশাহী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু ও দিঘলী ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন জাবেদ প্রমুখ।

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ আরো বলেন, আপনার সন্তানকে অপরাধ মুক্ত রাখতে পারিবারিকভাবে কাউন্সিলিং করুন। যাতে সন্তানরা বিপথে না যায়। ছেলে মেয়েদের সাথে নিবিড়ভাবে সময় দিন। তাদের ব্যক্তিগত সমস্যা সম্পর্কে জানুন এবং তা সমাধানের চেষ্টা করুন। তাহলে আপনার সন্তান ভালো থাকবে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. সামছুল হক সামছু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031