সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে পৃথক পৃথক শোক র‌্যালি, আলোচন সভা, কাঙালি ভোজ ও দোয়ার মাহফিলসহ জেলাব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের উত্তর তেমুহনীতে আলোচনা সভা শেষে এক শোক র‌্যালি শহর প্রদক্ষিন করে। এছাড়া সদর উপজেলা পরিষদ থেকে জেলা প্রশাসন, পৌরসভা প্রাঙ্গণে পৌর মেয়রের উদ্যোগে কাঙালি ভোজ, দোয়া ও মাহফিল আয়োজনসহ বিভিন্ন কর্মসূচিতে দিবসটি পালন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক হোমায়রা বেগম, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।

অপরদিকে পৌরসভার সামনে পৌর মেয়র আলহাজ্ব আবু তাহেরের উদ্যোগে দোয়া মাহফিল, কোরআন খতম, আলোচনা সভা ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। এতে প্রায় দশ হাজার মানুষের সমাগম হয়।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে খুন করার কথা তুলে ধরে অবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জানান।

জেলার চন্দ্রগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের রেক্টর হেলাল উদ্দিন আহমেদ খান, পরিচালনা পরিষদের সদস্য বাবুল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা গৌতম মজুমদার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, কলেজ ছাত্রলীগের সভাপতি রায়হান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু প্রমুখ।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য দেলোয়ার হোসেন, কামাল হোসেন, মহিউদ্দিন ভুলু, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন প্রমুখ।

আত-তামরীণ ক্যাডেট মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আইম আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ম্যানেজিং ডিরেক্টর আফম আ. সাত্তার, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার সাখাওয়াত হোসেন, বাজার কমিটির সহ সেক্রেটারী দেলোয়ার হোসেন এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ এমএ মোনায়েম।

এদিকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়েছে। প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন, শিল্পপতি এমএ হাসেমসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। পরে বিদ্যালয় মাঠে কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930